প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

অসম্পূর্ণ তুমি

Rubina

তুমি আমার সেই অসম্ভব বাস্তবিক কল্পনা, যার ছায়ায় জ্বলে আমার প্রতিদিনের প্রার্থনা।
তুমি নেই , ক বাতবু অনুভব করি
প্রতিক্ষণে,
যেন নিঃশ্বাসের ভেতরেও তোমার নাম লুকিয়ে রয়ে গেছে গোপনে।
তুমি না থাকলেও, তোমার অভাবের শব্দে কাঁপি,
রাতের নিস্তব্ধতায় তোমারই নাম জপি।
তুমি জানো না আমি কতটা তোমায় হারিয়েও বেঁচে আছি,
ভালোবাসার মায়ায় নিজেকেই প্রতিদিন ভাঙছি।
একফোঁটা দৃষ্টি যদি ফিরিয়ে দিতে,
বুকের সব ব্যথা হয়তো হারিয়ে যেত মেঘের নীচে।
তুমি আকাশের তারা ছোঁয়া যায় না কখনো,
তবু তোমার আলোয়ই কাটে আমার প্রতিটা ক্ষণ-রাত, প্রতিটা দিনভোর।

তুমি আমার অসম্পূর্ণ প্রার্থনা,
অশেষ ভালোবাসার শেষ না হওয়া ব্যাকুলতা।
তুমি আমার অপূর্ণ কবিতা,
যার শেষ পংক্তিটা এখনো লেখা বাকি
আমার চোখের জলে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন