প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাত

মোঃ আব্দুল আজিজ, (ভাঙ্গুড়া) পাবনা

পাবনার ভাঙ্গুড়ায় পূর্ব শত্রুতার জেরে আল ইমরান শিখন (২৫) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে কয়েকজন যুবক। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিখন জয়রামপুর গ্রামের শামসুল সরদারের ছেলে ও পাবনা এডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
আল ইমরান হোসেন সজিবের বাবা শামসুল সরদার বাদি হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
থানার অভিযোগ সূত্রে জানাযায়, জয়রামপুর গ্রামের কবরস্থানের পাশে খেলার মাঠ থেকে খেলা শেষে বাড়ি ফেরার পথে এক‌ই গ্রামের মকবুলের ছেলে মোঃ নাফিস (২৪) শ্রীপুর সিদ্দিককের ছেলে মোঃ মনিরুল (২০) ও জয়রামপুর গ্রামের মোঃ রানু হোসেনের ছেলে মোঃ নাইম(২১)পূর্ব বিরোধীতার জেরে তর্ক বিতর্কের এক পর্যায়ে নাফিস ও তার সহযোগীরা মিলে ছুরি মেরে পালিয়ে যায়।
আহত আল ইমরান শিখনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন