“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ, রাজশাহী সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বেলুন ও ফেসটুন উড্ডয়ন করে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক র্যালি হয়।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। র্যালিতে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা বার্তা তুলে ধরেন।

জি. আর. রওনক, রাজশাহী 