প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

শ্রাবণী’র রেসিপিতে ইলিশ পটলের ঝোল

শ্রাবণী

ইলিশ মাছ খেতে ভালোবাসে না – এমন মানুষ খুব কম আছে। ইলিশের সাথে যেকোনো কিছু দিয়েও রান্না করলে ঠিক জমে যায়। গরম ভাতের সঙ্গে পটল দিয়ে ইলিশের ঝোল হলে খেতে ভালো লাগবে। এটি খুব সহজেই রান্না করা যায়। রেসিপিটি দিয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী শ্রাবণী সিনহা। তো, চলুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
ইলিশ মাছ ৮ পিস, পটল আধা কেজি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৫-৬টি।
রান্নার প্রণালি :
পটল খোসা ফেলে লম্বা করে কেটে নিন। এরপর ইলিশ মাছের পিসগুলো ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নিন। এরপর আলু ও পটল কষিয়ে পরিমাণমতো পানি দিন।
ঝোল ফুটে উঠলে কাঁচা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে রান্না করুন পাঁচ মিনিট। সবশেষে কাঁচা মরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন