বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১৮ অক্টোবর ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।
সভাপতি: বেল্লাল শেখ
সাধারণ সম্পাদক: রেদওয়ান কাদের
সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিরা
সিনিয়র সহ-সভাপতি মাহিন হাসনাইন সার্জা ছাড়াও সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন —
জাকারিয়া হাওলাদার রথি, লাবন্য আক্তার মিতু, আব্দুল্লাহ শেখ, সাকিব সরদার, শেখ সৈকত হোসেন, মল্লিক আবুল হায়াত, শেখ ওবায়দুল ইসলাম সজিন, কাজী ফজলে লোহানী, মল্লিক নাজিম উদ্দিন, শেখ তানভীর হোসেন, মামুন শেখ, মিরাজুল ফরাজী, ফাইয়াজ হাসান, কাজী সালমান, মোছাম্মৎ নাসরিন, নাঈমুর রহমান দুজয়, শেখ বেল্লাল, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোল্লা সোহানুর রহমান ও সুরাইয়া আক্তার।
যুগ্ম সাধারণ সম্পাদকগণ
শাহরিয়ার সামির, ইমতিয়াজ জিম, আয়শা আক্তার, ঋত্বিক হালাদার রোহিত, মোহব্বত আলী হাসান, মুছা শেখ ও সুবহান ডাকুয়া।
সম্পাদক ও সহসম্পাদকবৃন্দ
আব্দুল্লাহ সিয়াম (প্রচার সম্পাদক), তরিকুল ইসলাম রাফসান (সহ প্রচার সম্পাদক), হৃদয় শেখ (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), ফিরোজা আজহার স্মৃতি (সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), তামিম ইকবাল (দপ্তর সম্পাদক), সেলিম রেজা (পাঠাগার সম্পাদক), সাইফুল ইসলাম জিহাদ (ক্রীড়া সম্পাদক), সামি ইবনে সাত্ত্ব (সহ ক্রীড়া সম্পাদক), তরিকুল ইসলাম রাফসান (বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক), রিয়া মনি (সাংস্কৃতিক সম্পাদক) ও তাসফিয়া সুলতানা মিম (ছাত্রবিষয়ক সম্পাদক)।
সদস্যবৃন্দ
মারজান, মেজবা উদ্দিন সাবিত, ফয়সাল হোসেন, মেজবাউল করিম ফাহাদ, রফিকুল ইসলাম ও সাজিব সাহা।
সাবেক (সাধারণ সম্পাদক) আলী সাদ্দাম আহমেদ দীপ ভেরিফাই ফেসবুকে নবনির্বাচিত কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ অভিনন্দনজানান। এবং তিনি বলেন ,
শুধু সভাপতি, সাধারণ সম্পাদক নয় সংগঠনের কাছে সব পদেই গুরুত্বপূর্ণ যেমন একটা শরীরের বিভিন্ন অঙ্গ ঠিক তেমনি একটি কমিটির সবগুলো পদ, কেউ কারো থেকে কম গুরুত্বপূর্ণ নয়, তোমরা সকলেই আমাদের কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি ভালোবাসার, আমি মনে করি আমাদের সংগঠনের শেষ সদস্য ও সর্বোচ্চ নেতৃত্ব দেওয়ার পূর্ণ যোগ্যতা রাখে কিন্তু কাঠামো মেনেই কমিটি গঠন হয়, আজকে অনেক ছোট ভাই বোনেরা এই প্রথমবার বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠনে নিজেদের নাম লিখিয়েছো আবার অনেকের মনে চাপা কষ্ট আছে কাঙ্ক্ষিত পদ না পাওয়ার হতাশ হওয়ার কিছু নেই সামনে আরো বড় জায়গায়,ভালো জায়গায় আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ, তোমাদের সকলের প্রতি আরো বেশি ভালোবাসা থাকলো।

নূরুল হুদা, বাগেরহাট প্রতিনিধি 