আমরা একে অপরকে ভালোবাসি, সম্মান করি, অনুপ্রাণিত করি এবং পথচলাকে অর্থবহ করি। জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলার এই যাত্রায় আমাদের সম্পর্কই মূল শক্তি।
সম্মান, ভালোবাসা ও ভাতৃত্ববোধ—এই তিনটি মূল শব্দই আমাদের সম্পর্কের বন্ধনকে অটুট রাখে। এগুলোই আমাদের মানবিক মূল্যবোধকে দৃঢ় করে এবং একে অপরের প্রতি বিশ্বাসের দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়ক হয়।
আমরা হয়তো একেকজন আলাদা পেশায়, আলাদা চিন্তাধারায়, আলাদা ধর্মীয় বিশ্বাসে। কিন্তু এক জায়গায় আমরা সবাই এক: সেটি হলো সম্মান এবং পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাসী মানুষ হিসেবে থাকা। এই মূলনীতি আমাদের সামাজিক ও মানবিক বন্ধনকে শক্তিশালী করে।
এসব সম্পর্কগুলোই আমাদের শক্তি, আর ভাতৃত্ববোধই আমাদের প্রেরণা। একে অপরের পাশে থাকার অনুভূতি, সহমর্মিতা ও একাত্মতার আবহ আমাদের প্রতিটি দিনকে অর্থবহ করে তোলে। সত্যিকারের ভালোবাসা ও সম্মানই আমাদের সম্পর্ককে স্থায়ী করে এবং সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে।

মোঃ শাহজাহান বাশার সিনিয়র স্টাফ রিপোর্টার 