আমার অন্ধ হৃদয়ের গভীরে তোমারী ভালোবাসা,
তোমাকে পেতে চাই,আমার হৃদয়ের অতন্ত নির্মল উৎস্বর্গে,
তোমাকে পাওয়ার আশায় অধীর আগ্রহের মম বড় ব্যাকুলতা,
তোমায় কাছে পাওয়ার হৃদয়ের আকুলতা,জানে আমার অন্তর যামী।
কি আশ্চর্য্য রুপে তোমাকে আঁকতে চাই,
আমার হৃদয়ের ক্যানভাসে। তোমাকে দিতে চাই রক্ত প্রনামী, আমার অস্তিত্বে আমার অনুভবে।
তোমাকে ভালো বেসে মরতে চাই, বিমুগ্ধ উদারতায়, করি প্রার্থনা,
আমার মনের অজান্তেই হঠাৎ ছবি আঁকি,
তুমি আমার হৃদয় আঙ্গিনায়।
তোমারী অনোষনে ছুটে যাই নির্বাক চেয়ে থাকি।
খোলা জানালায় দেখিলে তোমায় বহুমান নদীর মত।
গন্তব্য খুঁজে পায় মোহনায়,আমায় আঁকাশ নদী সমুদ্র ডেকে বলে তুমি সাথর্ক,হে পথিক,
তোমার হ্নদয়ের প্রতিটি অনু-পরমানর মাঝে-তার আত্মার স্পপন।

মোঃ খোরশেদ আলম (লালন) 