চাটমোহর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়ার প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যে (বুধবার ১৫ অক্টোবর) সকাল ১১ টায় পৌর সদরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনুল ইসলাম,সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরহাদ পারভেজ লিখন ও উপ-সহকারী প্রকৌশলী আলামিন হোসেন প্রমূখ।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান জানান,আফ্রাতপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্রছাত্রীর মাঝে হাত ধোয়ার কৌশল শিখানো হয়। যার পরিপ্রেক্ষিতে তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অবগত হয়।

চলনবিল প্রতিবেদক 