নিকষ কালো অন্ধকারে নেমে এসেছে নীরবতা,
শরীর জানে এখনো আমি আছি,
কিন্তু মন।
সে যেন দূর কোন শূন্যতার কোলে ঘুমিয়ে গেছে।
চোখ খোলা, তবু কিছু দেখা যায় না, বুকে শব্দ ধুকপুক ধুকপুক
তবু মনে হয়, আমি নেই কোথাও।
স্বপ্নও যেন পথ হারিয়েছে আজ,
বাতাসে নেই গন্ধ, আগুনে নেই আলো।
সবকিছু স্থির, শুধু সময় বয়ে যায় ধীরে একটা ক্লান্ত নদীর মতো, নিঃশব্দে, একলা।
হয়তো এটাই অবশতার শেষ ধাপ,
যেখানে বেঁচে থাকাও একপ্রকার মৃত্যু,
আর মৃত্যু একটু আরাম, একটু মুক্তি। আমি নির্বাক কি করে মানুষ কাছে থেকে ও এতটা দূরত্ব
হয়তোবা এ পথ চলা এখানে ই শেষ।

রুবিনা শেখ