প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ঝালকাঠি -১ রাজাপুর কাঠালিয়া ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

ফাতিমা আক্তার মিম

আগামী সংসদ নির্বাচনের জন্য ঝালকাঠি -১ রাজাপুর কাঠালিয়া আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ০৯/১০/২০২৫ইং তারিখ প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থী তালিকায় মাওলানা ইব্রাহিম আল হাদী
দলটির একাধিক সূত্র জানিয়েছে, সভা-সমাবেশে দলের মাঠকর্মীদের মনোভাব মূল্যায়ন করেই ঝালকাঠি -১ রাজাপুর কাঠালিয়া আসনে প্রাথমিক প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে।
। জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন এর প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি সাধারণ ক্রেতা-বিক্রেতা, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী আদর্শভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। মাওলানা ইব্রাহিম আল হাদী বলেন, “জনগণের কল্যাণ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায়বিচার ও মৌলিক অধিকার পায়— সেই লক্ষ্যে আমরা কাজ করছি। গণসংযোগে এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত জনগণ হাতপাখা প্রতীকের পক্ষে সমর্থন জানান এবং আগামীর বাংলাদেশ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর প্রতি আস্থা ব্যক্ত করেন

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন