প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সাবেক এমপি ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

আমির হোসেন, ঝালকাঠিঃ

আমির হোসেন, ঝালকাঠিঃ ঝালকাঠি – ২ আসনের সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির নলছিটিতে গণসংযোগ করেছেন। রবিবার( ১২ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগে করেন এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতির পাশাপাশি জনতার ঢল দেখা যায়।

তিনি উপজেলা চত্বর থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে পুরানবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষজনের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল,বিএনপি নেতা সহিদুল ইসলাম,নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে তিনি নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী বাকে আলীর বাসভবনে গিয়ে তার শারিরীক খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন