প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ আশিকুর সরকার (রাব্বি)

নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ-এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় রংপুরের কেরানীপাড়াস্থ শৈলী কোচিং সেন্টারে সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে সংগঠনের কমিটি পুনর্গঠনসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি বলেন, “তিস্তা বাঁচাতে হলে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। বিজ্ঞানসম্মত পরিকল্পনা ছাড়া নদী রক্ষা সম্ভব নয়।”
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক শফিয়ার রহমান বলেন, “সরকার ঘোষিত তারিখে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না হলে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিস্তা পাড়ের মানুষদের ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের আন্দোলনকে জোরদার করতে হবে।”
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির, সাজু সরকার, সাদেকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী প্রমূখ।
রংপুর বিভাগের তিস্তা নদী বেষ্টিত ১২টি উপজেলা থেকে শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে সভায় অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন