প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

ভালোবাসা চাইনা

অঞ্জনা চৌধুরী নির্বাহী সম্পাদক

কারো ভালোবাসা চাইনা আমি অনন্তকাল
কেউ ভালোবাসুক, আমার কথায় আমার
ভালোবাসার দাস হয়ে থাকুক- চাইনা আর
বিনিময়ে আমি তোমার হব, তুমিই আমার।
আমি পরিপূর্ণ হতে চাই, তোমায় ভালোবেসে
তোমার দু:খের সাথে আমার সব অনুভূতি রেখে
তোমাকেও পরিপূর্ণভাবে গড়ে ওঠার সকল
সুযোগ এনে দিতে চাই তোমার হাতের মুঠোয়।
কেউ আমাকে ভালোবাসু্ক, না বাসুক
আমি ভালোবেসে যাব, হৃদয়ের ফুল নিয়ে
তার জন্য দাঁড়াবো বারান্দায়, অফুরান
হাসির ছবকে যেন বেঁচে থাকি প্রেমের ছায়ায়।
রাত হোক, আমি আছি;
সন্ধ্যাতারা নেমে গেলে আমার কোমল লেপে
দুই জনা পাশাপাশি থেকে যাব
আমাদের সুখ-দুখ নিয়ে চলা মানবীয় প্রেমে
কেউ আমাকে ভালোবাসুক না বাসুক
আমি ভালোবেসে যাব।
তোমাকে জাগাবো আমি আমার ভালোবাসায়
আমারই মত।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন