আগামীকাল ১১ই অক্টোবর হানিফ সংকেত আসছেন, রংপুর বিভাগের,কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজে। এ বিষয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই বিষয়টি। ইত্যাদির ধারাবাহিক অনুষ্ঠানে,জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত আসছেন উত্তরাঞ্চলে প্রথমবারের মতো। এইবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ (যা এম এস স্কুল-কলেজ নামে পরিচিত) উক্ত স্কুল মাঠে ১১ই অক্টোবর ২০২৫ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি।
বিভাগের অনেক মানুষ এই অনুষ্ঠানকে ঘিরে এখন থেকেই উৎসব আমেজে মেতে উঠেছে সকলে। অনুষ্ঠানে রংপুর বিভাগের কুড়িগ্রাম, উলিপুর, চিলমারীর বিভিন্ন বিষয়য়াদি উঠে আসবে বিভিন্ন চারুকলার তৃতীয় ইতিহাসের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার স্মৃতি। এ বিষয়ে স্থানীয়রা জানান,
ভালোভাবে সফল হোক আমাদের ছোটবেলার আবেগের নিয়মিত এই অনুষ্ঠান ইত্যাদি। আমরা আশা করছি এবারের ইত্যাদির ধারাবাহিক ম্যাগাজিনটি ভালোভাবে সুসম্পন্ন হবে।

মোঃআশিকুর সরকার (রাব্বি) -নিজস্ব সংবাদদাতাঃ