টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভুঞাপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের তেঘরী গ্রামের বাসিন্দা মো. ইনছান আলী বর্তমানে এলাকার সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে পরিচিত। বয়সের ভারে ন্যুব্জ হলেও এখনো তিনি গ্রামের মানুষের মাঝে এক পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হয়ে আছেন।
গ্রামের মানুষ জানায়, ইনছান আলী একজন নরম-স্বভাবের, দয়ালু ও শান্ত মনের মানুষ। রাস্তা-ঘাটে দেখা হলে তিনি সবার খোঁজখবর নেন, হাসিমুখে কথা বলেন—যেন এক প্রজন্মের অভিভাবক হয়ে পাশে থাকেন।
স্থানীয়দের মতে, তেঘরী গ্রামের ইতিহাস, ঐতিহ্য ও পরিবর্তনের নীরব সাক্ষী এই মানুষটি। বয়সের ছাপ শরীরে স্পষ্ট হলেও তার মনের জোর ও আন্তরিকতা এখনো তরুণদের অনুপ্রেরণা হয়ে আছে।
সবাই তার জন্য দোয়া করেছেন—আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন এবং আমাদের মাঝে আরও দীর্ঘদিন রাখেন। আমিন।

Khandokar Auwal Bhasani 