বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচিত হলে জনগণের পাশে থেকে দীর্ঘ ১৭ বছর অবহেলিত এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, তিনি বলেন, দুপচাঁচিয়া-আদমদিঘী এলাকার মানুষ আওয়ামী লীগ সরকারের বৈষম্য ও অবহেলায় উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, তাই জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করাই হবে তার প্রধান দায়িত্ব, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে জাতীয়তাবাদী বিএনপির একজন ক্ষুদ্র কর্মী থেকে বগুড়া জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা, ১৯৮৭ সালে বগুড়া ছাত্রদলের সহ-সভাপতি, ১৯৮৯ সালে বগুড়া জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক, ১৯৮৯-১৯৯০ সেশনে আজিজুল হক কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক, ১৯৯০-১৯৯১ সেশনে আজিজুল হক কলেজ ছাত্র সংসদের এ জি এস, ১৯৯১ সালে বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক, ১৯৯৪ সালে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯৬ সালে কেন্দ্রীয় সংসদ সদস্য, একই বছরের নভেম্বর মাসে জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক, ১৯৯৮ সালে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক, ২০০০ সালে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি, ২০০১ সালে কেন্দ্রীয় সংসদের সহ-সংগঠনিক সম্পাদক, ২০০২ সালে তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির বৃক্ষরোপণ সম্পাদক, একই বছরের সেপ্টেম্বর মাসে শহর বিএনপির সাধারণ সম্পাদক, ২০০৫ সালে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত পরপর দুইবার বগুড়া চেম্বার অব কমার্সের পরিচালক, ২০০৬ সালে শহর বিএনপির সাধারণ সম্পাদক, ২০০৯ সালে শহর বিএনপির যুগ্ম-আহ্বায়ক, ২০১০ সালে তৃতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় শহর বিএনপির সাধারণ সম্পাদক, ২০১২ সালে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক, ২০১৯ সালে জেলা ও শহর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শহর বিএনপির সভাপতি, ২০২৩ সালে জেলা বিএনপির সহ-সভাপতি নির্বাচিত হওয়া, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, বগুড়া-৩ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন, তিনি আরও বলেন, পৃথিবীতে কোনো স্বৈরাচার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন টিকে থাকতে পারে না, বাংলাদেশের ছাত্র জনতা অতীতে আন্দোলনের মাধ্যমে তা প্রমাণ করেছে, ২০২৬ সালের নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, জনগণ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে নেতাকর্মীদের সংগঠিত করতে, জনগণের বিপদ-আপদে পাশে থাকতে এবং ধানের শীষে ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করতে নির্দেশ দিয়েছেন, সেই লক্ষ্যেই তিনি জনগণের পাশে আছেন, রাজনৈতিক জীবনে সরকারি দলের চক্রান্তে প্রায় ৩০টি মিথ্যা মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল, হয়রানির উদ্দেশ্যেও মামলা হলেও তিনি কখনো জেলে যাননি।

এস এম সালমান হৃদয়, বগুড়া