প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশকে ৭০ কোটি ডলার দিবে এআইআইবি

ইউ বি টিভি ডেস্ক

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ৭০ কোটি ডলার দেওয়ার আশ্বাস দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় আট হাজার ৪০৩ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২০.০৫ টাকা ধরে)।

ইআরডি কর্মকর্তারা জানান, বাংলাদেশকে ৭০০ মিলিয়ন (৭০ কোটি ডলার) ডলার বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এআইআইবি। বাজেট সহায়তার মধ্যে ৩০ কোটি ডলার (দেশীয় মুদ্রায় তিন হাজার ৬০১ কোটি ৫০ লাখ টাকা) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং জরুরি ভিত্তিতে অর্থনীতি পুনরুদ্ধারে ৪০ কোটি ডলার (দেশীয় মুদ্রায় চার হাজার ৮০২ কোটি টাকা) সহায়তা দেবে সংস্থাটি।

ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য এশিয়ান এআইআইবির অব্যাহত সমর্থনকে সাধুবাদ জানাই। বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছে সংস্থাটি।

এর আগে, ২৫ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরকন্দে এআইআইবির বার্ষিক সভায় সংস্থাটির সভাপতির সঙ্গে বৈঠক করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। ওই সভাতেই এ আশ্বাস পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন ইআরডির কর্মকর্তারা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন