খন্দকার আওয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল
কষ্টের খাদে
›››››››››››››
[খন্দকার মোস্তাক আহমেদ ছানু]
›››››››››››››
ধুনট ধুনকড় করাত করাতি,
পথের ধুলো বালি,
তাতেই কারো বা ঘরবাড়ি।
মনমোহন ঘাটের মাঝি,
গাছ কাটে পেশা গাছি,
বাহের চড়ে ধোপা কাপালি,
গান গায় সাজে বয়াতি।
শহরের শিল্পী লোকে বলে,
সুধাময় কারো,
জগৎটা যে,
এক জীবনে কত কিছু ঘটে।
কবর খোড় কবর কাটে,
চিন্তায় মন্ত্র পড়ে চক্রবর্তী,
হয় তবা ঠাকুর বলে,
সবাই যায় পরপারে,
নানান পথ ধরে।
গান গায় শিল্পী,
বাউল গানে প্রীতি ভোজে,
কবি গান গায় কবিয়ালে,
বিয়ের নেশায় ঘটক থাকে,
পুথি পাঠ হাসি তামাশায় চলে,
কেউ তাতে যুক্তি খুঁজে।
ভাঙ্গা নদীর বসত বালুচরে,
কত শত বসত ভিটা যায় হারিয়ে,
প্রিয় হয় পর,
আপন কখনো পরে।
মানুষের ভেদাভেদ নাই সংসারে,
নেই কোনো উঁচু-নিচু মানবে,
নয় কেউ ব্রহ্ম, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্যতে,
সকলের সৃষ্টি আদম হাওয়া হতে,
পেশার জগতে আবদ্ধ মানব,
ধর্মের বেড়াজালে,
মানবই অসুর,
নিষ্ঠুর জগতে শতদলে,
মানব সৃষ্ট ধূম্র জালে,
মাটির দেহ কষ্টের খাদে পড়ে আছে।