প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ নেতা মান্নান মহুরি গ্রেফতার

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মান্নান মহুরিকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত মান্নান মহুরি রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পদে রয়েছেন। তিনি উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান। তিনি জানান, মান্নান মহুরি উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার আসামি। সে দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আদমদিঘী উপজেলায় তার এক আত্মীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন