প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

কাজিপুরে অবাধ গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামের গণ মিছিল 

    মোঃ পলাশ শেখ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি পালন,অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে পরিবেশ তৈরির দাবিতে কাজিপুরে জামায়াতে ইসলামীর গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট বৃহস্পতিবার কাজিপুর উপজেলার জামায়াতে ইসলামের উদ্যোগে এ উপলক্ষে সকাল দশটায় কাজিপুর উপজেলা মেঘাই বাজার থেকে একটা গণ মিছিল উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আলমপুর চৌরাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক জাহিদুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা জামাতের আমির ও কাজিপুর সংশোদীয় আসনের এমপিপদ প্রার্থী মোঃ শাহিনুর আলম শাহিন তার বক্তব্যে সরকারি অফিস গুলোকে মাস্তানদের ঘাঁটি না বানিয়ে জনগণের তাবেদারি করার জন্য আহ্বান জানান। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন আগামী নির্বাচনকে সুষ্ঠু অভাধএবং নিরপেক্ষ করতে যারাই প্রতিবন্ধকথা সৃষ্টি করবে জনগণকে সাথে নিয়ে তা কঠোর হস্তে দমন করা হবে বলে উল্লেখ করেন । বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলার জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক অধ্যাপক আরমান আলী,কাজিপুর উপজেলা মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলন, মোঃ আব্দুল সালাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মী গণজমায়েতে অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন