প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইউ বি টিভি ডেস্ক

জি.আর.রওনক,রাজশাহী:আজ, ২৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১.৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো জুন’২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। তিনি মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করেন। সভায় কিশোর অপরাধের বর্তমান প্রবণতা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, চাঁদাবাজ, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এছাড়াও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে বলেন।

জুন ২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনার পাশাপাশি জুলাই মাসে গৃহীত পদক্ষেপের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতিটি বিভাগের প্রতিবেদন উপস্থাপন করা হয়। শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নানা বাস্তবধর্মী কৌশল প্রণয়ন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) সহ আরএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহীর গুরুত্বপূর্ণ পুলিশ সংস্থার প্রতিনিধিগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন