প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মাশরাফীর বিরুদ্ধে আবার মামলা

ইউ বি টিভি ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সিলেট ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কেনার সময় তিনি ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সারোয়ার।

এর আগে গত ১০ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়। নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন