প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ভূঞাপুরে শান্তিপূর্ণভাবে বাদার্স কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট এর পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী (জেলা প্রতিনিধি টাঙ্গাইল উত্তর)

আজ শুক্রবার সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশ কারিগরি বোর্ড শিক্ষা ঢাকা এর অধীনস্থ নিকরাইল ভূঞাপুর টাঙ্গাইল ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট ৬ মাস মেয়াদী কম্পিউটার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল ভুঞাপুর নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা হয়।

উক্ত পরীক্ষায় সাত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ অংশগ্রহণ করেন।

পরীক্ষায় উপস্থিত ছিলেন বাদার্স কম্পিউটার ইনস্টিটিউট এর পরিচালক জনাব মোঃ আব্দুল আলিম, জনাব মোঃ শাহিন সরকার বেগম মমতাজ বালিকা উচ্চ শিক্ষক। আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী পরিচালক আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার, আল-আমিন, মিজানুর সরকার সহ আরো শিক্ষক উপস্থিত ছিলেন।

বাদার্স কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট, যুব উন্নয়ন ও কারিগরিব প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠান কোড (৫৪১৩২)

ট্রেড শিক্ষাক্রম: ০১।সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন

০২। সার্টিফিকেট ইন ডাটাব প্রোগ্রামিং।

০৩। সার্টিফিকেট ইন গ্রাফিক ডিজাইন।

৩/৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ করানো হয়।

পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে মোছাঃ সাথী আক্তার বলেন, কম্পিউটার শিক্ষা একটি ভালো দিক। আমরা ছয় মাস কোর্সের মাধ্যমে কম্পিউটারের অনেক কিছু শিখতে পেরেছি। আমি মনে করি দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীর এই কম্পিউটার প্রশিক্ষণ করা প্রয়োজন।।

পরীক্ষার বিষয়ে অভিভাবকের কাছে জানতে চাইলে জামেলা খাতুন বলেন আমার মেয়ে আসমা খাতুন বাদার্স কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে। আমার মেয়ে ৬ মাস এই কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমি আশাবাদী আমার মেয়ে ভালো রেজাল্ট করবে। তিনি আরো বলেন প্রত্যেক অভিভাবকের উচিত তাদের ছেলে মেয়ে কে এই শিক্ষায় উৎসাহিত করা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন