প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

“চাঁদাবাজদের ছাড় নেই”— মোকামতলা থেকে ইউএনও’র কড়া বার্তা

এস এম সালমান হৃদয়, বগুড়া

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে চাঁদা তোলার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মোকামতলা বন্দরে উপস্থিত হয়ে সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এসময় সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ইউএনও জিয়াউর রহমান দৃঢ় কণ্ঠে বলেন, “কেউ যদি চাঁদা তুলতে আসে, তাহলে তাকে আটকে রেখে আমাকে খবর দিন। আমি নিজে ব্যবস্থা নেবো।”

তিনি আরও জানান, প্রশাসনের অনুমতি ব্যতীত কেউ কোনো ধরনের চাঁদা তুলতে পারবে না। অবৈধভাবে চাঁদা তোলা একটি ফৌজদারি অপরাধ, যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও’র এই হুঁশিয়ারির পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা জানান, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু লোক মোকামতলা বন্দরে ব্যবসায়ীদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। ইউএনও’র উপস্থিতি ও স্পষ্ট বার্তা তাদের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।

স্থানীয়দের পক্ষ থেকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। তারা বলেন, প্রশাসনের এমন তৎপরতা যদি নিয়মিত থাকে, তাহলে এলাকায় চাঁদাবাজি ও অনিয়ম অনেকটাই বন্ধ হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন