প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

গণ অধিকার পরিষদের ময়মনসিংহ জেলা গণপথযাত্রা

হাকীম মোঃ আবুল কালাম ময়মনসিংহ জেলা প্রতিনিধি

গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে সারাদেশব্যাপী ঘোষিত “জুলাই গণপথযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে আজ ময়মনসিংহে গণ অধিকার পরিষদের উদ্যোগে এক বিশাল গণপথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পথযাত্রাটি ময়মনসিংহ টাউন হল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতার এক বিশাল সমাবেশে রূপ নেয়।উপস্থিত ছিলেন:

👉 গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আজাহারুল ইসলাম আজহার
👉 ময়মনসিংহ জেলার নবনির্বাচিত সভাপতি মোশারফ হোসেন
👉 সাধারণ সম্পাদক ইমরান হোসেন
👉 সিনিয়র সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মাহিন
👉 সিনিয়র সহ-সভাপতি হাকীম মোঃ আবুল কালাম
👉 সহ-সভাপতি রবিউল মাস্টার
👉 সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম
👉 দপ্তর সম্পাদক কাঞ্চন আহামেদ
👉 মহানগর দায়িত্বপ্রাপ্ত সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ
👉 মাহাবুব আলম – মহা নগর নেতা

নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য:

আজাহারুল ইসলাম আজহার (কেন্দ্রীয় নেতা) বলেন:

“রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দিতে হলে রাজপথের প্রতিরোধই একমাত্র পথ। আমাদের এই পদযাত্রা গণজাগরণের সূচনা।”

মোশারফ হোসেন (সভাপতি) বলেন:

“আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত সরকার ও জনগণের জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা।”

ইমরান হোসেন (সাধারণ সম্পাদক) বলেন:

“ময়মনসিংহের মানুষ বারবার প্রমাণ করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে। আজকের পথযাত্রা তারই সাক্ষী।”

মাইনুদ্দিন মাহিন (সিনিয়র সাধারণ সম্পাদক) বলেন:

“আমরা নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতে এসেছি, গণ অধিকার প্রতিষ্ঠা করতেই এই সংগ্রাম।”

হাকীম মোঃ আবুল কালাম (সিনিয়র সহ-সভাপতি) বলেন:

“এখন সময় এসেছে সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবার, কারণ নীরবতা মানেই অন্যায়কে মেনে নেওয়া।”

রবিউল মাস্টার (সহ-সভাপতি) বলেন:

“আমরা জবাব চাই গুম-খুনের, বিচার চাই দুর্নীতির। গণ অধিকার পরিষদ তা আদায় করবেই।”

কাঞ্চন আহামেদ (দপ্তর সম্পাদক) বলেন:

“আমরা শুধু কথা বলি না, কাজ করে প্রমাণ দিই। মাঠে নেমে জনগণের দাবি আদায় করাই আমাদের অঙ্গীকার।”

আসাদুজ্জামান আসাদ (মহানগর দায়িত্বপ্রাপ্ত, সাবেক সভাপতি ) বলেন:

“মহানগর হোক বা গ্রাম—সর্বত্র মানুষের কণ্ঠস্বর আমরা পৌঁছে দেব। আমরা আর চুপ করে থাকব না।”

মাহাবুব আলম (মহা নগর নেতা) বলেন:

“গণ অধিকার পরিষদ হচ্ছে নিপীড়িত মানুষের আশ্রয়স্থল। তাই এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়—এটি আমাদের অস্তিত্বের লড়াই।

আন্দোলনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শহরের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করে গণ অধিকার পরিষদের প্রতি তাদের সমর্থন জানান।

এই কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহ জেলা শাখা আবারও প্রমাণ করলো—তারা জনগণের পক্ষে, জনগণের অধিকার আদায়ে সদা প্রস্তুত।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন