প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

কাঠালিয়ায় ছাত্রদল নেতার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

কাঠালিয়া সংবাদদাতা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত মিজানুর রহমান (রাসেল) মুন্সী-এর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪ টায় কাঠালিয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে কাঠালিয়া উপজেলা শাখা ছাত্রদল এ স্মরণ সভার আয়োজন করে।

এ শোক সভায় প্রধান ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।

বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আকন, সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খোকন, শৌলজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান (ফুল), মালয়েশিয়া শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম কবির প্রমূখ।

সভায় বক্তারা প্রয়াত রাসেল মুন্সীর রাজনৈতিক জীবন, দলের প্রতি তার অঙ্গীকার ও ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রাসেল ছিলেন একটি রাজনৈতিক পরিবারের সন্তান। পারিবারিক পরিবেশ থেকেই তিনি রাজনীতির শিক্ষা নেন। দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র অনুসরণ করে তিনি একজন নিবেদিত প্রাণের নেতা হিসেবে গড়ে ওঠেন। কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন নির্যাতিত ও ত্যাগী এক সহযোদ্ধা। আমরা আজ এমন একজন সহকর্মীকে হারিয়ে গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

এ সভায় কাঠালিয়া উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন, ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মীরা উপস্থিতি ছিলেন।

শোক সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন