প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

জাতীয় হিফজুল প্রতিযোগিতায় দেশ সেরা হাফেজ মোঃ জুবায়ের

স্টাফ রিপোর্টারঃ

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ এর আয়োজন করা হয়। এতে সারা দেশ থেকে সেরাদের সেরা হিফজুল কোরআন প্রতিযোগীকে খুঁজে বের করে আনার ব্যবস্থা করা হয়। মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎‎(২৮ জুন) ১০ পাড়ার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ পাড়ার ফাইনালে প্রথম হয় নেত্রকোনার বারহাট্টা উপজেলার বারহাট্টা গোড়াউন্দ সিদ্দিকিয়া আয়শা ও নেছাব হিফ্জ মাদ্রাসা ছাত্র হাফেজ মোঃ জুবায়ের আহমেদ। মেধাবী হাফেজ মোঃ জুবায়ের আহমেদের বাবার নাম আলী আকবর। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। জুবায়েরের এমন চমৎকার ফলাফলে খুশি – বারহাট্টা উপজেলার মানুষ।
‎
‎মঙ্গলবার বিজয়ী জুবায়ের বারহাট্টা উপজেলায় আসলে উপজেলার সর্বস্তরের মানুষ ফায়ার সার্ভিস মোড় থেকে সংবর্ধনা দিয়ে তাকে বরণ করে নেয়। এতে যোগ দেয় অসংখ্য কোরআন প্রেমিক মানুষ। এসময় গোড়াউন্দ এতিমখানা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শতশত মানুষের উপস্থিতিতে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় দেশসেরা এই হাফেজকে।
‎
‎দুই লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন