প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

স্বার্থের মহে অন্ধ অধম

অধম রোমিও

স্বার্থের মহে হয়ে অন্ধ — অধম নেয়ামত,
ভুলে গেছি ভালো-মন্দের — চিরচেনা সে দৃষ্টিপট।
মন্দেতে ডুবে থাকি — স্বার্থেরই তরে,
বিচার-বুদ্ধি নিঃশেষ করি — ভোগের মোহের ঘরে।
প্রভুর সাথে করেছি লাম কি — সেই প্রভু সাক্ষী রয়,
আমার হৃদয় সাক্ষ্য দিছে — কোথায় মিথ্যে, কোথায় নয়।
আল্লা দিলেন বিবেক-বিচার — সত্য-মিথ্যার আলো,
যে খাটায় তা প্রতিনিয়ত — সে-ই মানব, সে-ই ভালো।
ভালো-মন্দের পার্থক্য করতে — যে জন পারে না,
সে তো কেবল খোলসধারী — অন্তরে তার আঁধার জমা।
বিবেক-বিচার যে চালায় — হয় সে অন্তরের রতন,
সে-ই তো আল্লাহর প্রিয় — সে-ই হয় সত্যের সঙ্গী জন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন