প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

আমি বিদ্রোহী হবো না কেন

হিলারী হিটলার আভী

কাঁধে অবিশ্বাসের রক্তাক্ত পাণ্ডুলিপি
বগলে আমৃত্যু চলার ক্রাচ
পেটে ক্ষুধার পাহাড় সম পাথর
গলায় দাসত্বের বন্ডে চুক্তিনামার ছাড়পত্র,
এরপরও —- বুলেট দিয়ে ব্যালটের অধিকার ছিনতাই
মৃত্যু যেন তুচ্ছ নিয়তি
মরদেহ ঠিক যেন ব্যবহৃত তুচ্ছ কুলুপ
গণকবরেও ঠাঁই পাবার দৃঢ় সংশয়,
আজ আমি বলিষ্ঠ জবাব চাই —-
এখন আমি বিদ্রোহী হবো না কেন?
কেন?
কেন?

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন