প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

অন্তর মাঝে ধ্বনি প্রতিধ্বনীতে

শাহনাজ পারভীন মিতা

ক্লান্ত দুপুর নিশ্চুপ চারিধার
চারিদিকে হেমন্তের ঝরা পাতার গান,
তারই মাঝে বৃষ্টি নুপূর
হেটে চলেছি একাকী এই আমি।
গহন মনে নদীর দুকূল
এপার থেকে ওপার,
হেটে চলা পাতা কুড়ানোর সুখ
কত রঙ বেরঙের পাতা জীবনবেলায়।
কখনও সবুজ কখনও রঙে বর্ণীল
কখনও শীতের বিবর্ণতায়।
শুধুই প্রেম ও পূর্ণতায়
মনের ভিতর যেমন আনন্দ ,দুঃখবোধ
দুটোই বয়ে চলে জোয়ার ভাটায়,
পূর্ণ কী আমি এই অপূর্ণ সময়ে!
কখনও মনে হয় সূর্যের স্বর্ণাভা,
পৃথিবী ছুঁয়ে থমকে দাড়িয়েছে সাগর পাহাড়ে
আমারই অন্তর মাঝে ধ্বনি প্রতিধ্বনীতে।
কখনও চিৎকার ,কখনও নিশ্চুপ আমি
হয়ত তোমরা তা জানো বা জানতে পারোনি ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন