প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

❐ ভালোবাসা

❐ অধম রোমিও

ভালোবাসা মানে প্রতিদিন কথা বলা নয়,
ভালোবাসা মানে কথা না বলেও পাশে থাকা।
যখন কেউ ক্লান্ত, ভাঙা, নিঃশেষ-
তখনও তাকে আগের মতো আপন ভাবা।
ভালোবাসা মানে অন্যকে বদলানো নয়,
তাকে তার মতো করে গ্রহণ করা।
তোমার মতো ভাবতে শেখানো নয়,
বরং তার ভাবনাকে সম্মান করা।
ভালোবাসা মানে দাবি নয়,
নিরবে নিজের ভালোবাসা বিলিয়ে দেওয়া-
যেখানে উত্তর না পেলেও
মন ভরে যায় শুধু তার অস্তিত্বে।
ভালোবাসা মানে শুধু আনন্দ নয়,
যন্ত্রণাকেও আলিঙ্গন করা।
কারণ যে কষ্টে থেকেও ভালোবাসে-
সে-ই ভালোবাসার প্রকৃত চিত্র।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন