প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

সত্য গল্প

শারমিন আরা

একজন স্বামী স্ত্রীর জীবনের সত্য গল্প শেয়ার করবো আপনাদের সাথে —!!
একটি মেয়ের সাথে করা
নি-র্যাতনের সত্য কাহিনী তুলে ধরলাম –!!!
সেদিন ছিল বিবাহিত জীবনের
এক কালো অধ্যায়, —!!!
প্রথমবার স্ত্রীর গায়ে হাত তুলেছিল মেয়েটির স্বামী ,
শশুরবাড়ির জীবনের প্রথম রাত মেয়েটির,
স্বামীর হাতে মার খেয়ে মেয়েটি শুধু চুপচাপ
ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল
তার স্বামীর দিকে,—!!!
গলার কোণে রক্তের বিন্দু জমে উঠেছিল—!!!
কিন্তু একটা শব্দ ও করেনি সেদিন মেয়েটি
শুধু চোখ দিয়ে অশ্রু ঝরছিল,
অথচ কোনো প্র-তিবাদ করেনি,
🟥এই অবস্থা দেখে স্বামী কি গলে গিয়েছিলো –? না, বরং আর ও কঠোর হয়ে উঠেছিলো –!!!
তারপর থেকে স্বামী প্রতিদিন দেখে—–
ঘরের সব কাজ নিখুঁতভাবে করে স্ত্রী,
কোনো প্রশ্ন নেই, কোনো জবাব নেই,
মনে মনে ভাবলো স্বামী, হ্যাঁ — ! নারীদের মাথায় তুলে রাখলে তারা বিগড়ে যায়,
পায়ের নিচে রাখতে হয়,
তাই সামান্য কারণ পেলেই তাকে শাস্তি দিতো স্বামী –!!
সময় গড়াল, স্ত্রী যেন ধীরে ধীরে নিঃস্ব হয়ে গেল—-!!
চঞ্চলতা হারাল, হাসি ভুলে গেল,
প্রয়োজন ছাড়া কথা বলে না,
কোনো আবেগ প্রকাশ করে না,
সবকিছু নিঃশব্দে করে ফেলে।
একসময় স্ত্রীর এমন আচরণ দেখে স্বামীর মনে হলো, যেন একটা রোবট নিয়ে বাস করছে সে ,
এক রাতে ঘুম ভেঙে দেখে স্বামী, পাশে স্ত্রী নেই ,
স্বামী ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে,
অনেকক্ষণ হয়ে গেলে ও না ফেরায় উঠলো স্বামী স্ত্রীকে খুঁজতে, উঠে দেখে ঘরের এক কোনায় নামাজের স্থানে জায়নামাজ বিছানো।
রাত ৩:২৫ বাজে—
তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো স্ত্রী —!!
আড়াল থেকে স্বামী দেখে
সেজদায় পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে স্ত্রী,
এই কান্না ছিল অন্যরকম।,
বুক চিরে ঢুকে যায়,
এমন কান্না আগে কখনো ছুঁয়ে যায়নি স্বামী কে,
শুবার রুমে এসে স্বামীর—মন অস্থির হয়ে যায়,
স্বামীর মাথায় শুধু ঘুরছে
আল্লাহর দরবারে কী চাইছে সে এত কান্না নিয়ে –?
পরদিন সন্ধ্যায় দেখি বারান্দায় বসে আকাশের দিকে চেয়ে আছে স্ত্রী–!!
স্বামী গিয়ে চুপচাপ পাশে বসে পড়লো –!!
স্বামী কে দেখে উঠে যেতে চাইলো স্ত্রী –!!
স্বামী বললো “যেও না… একটু বসো।”
স্ত্রী কিছু না বলে বাধ্য ছায়ার মতো বসে পড়ল
স্বামীর পাশে।
স্বামী তখন নরম গলায় বললো —
“তোমার কি আমার প্রতি কোনো অভিযোগ আছে–?”
🟥স্ত্রী তখন কিছুক্ষণ চুপ থেকে বলল,—
“মানুষের কাছে এখন আর কোনো
অভিযোগ করি না আমি,
সব অভিযোগ এখন আল্লাহর কাছে,
তিনি চাইলে ঠিক করবেন,
আর না চাইলে বদলে দিবেন।”
স্বামী কাঁপা কণ্ঠে বললো —
“কাল রাতে নামাজে এমন কী চাইছিলে যে এত কাঁদছিলে?”
স্ত্রী তাকিয়ে বলল,—-
🟥“এক সময় ছিল, যখন আল্লাহর কাছে তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার গড়ার জন্য কাঁদতাম,—–
আর এখন ঠিক তেমন করেই কাঁদি—
তোমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য।”
স্ত্রীর এই কথাগুলো যেন কলিজা ছিঁড়ে দিল স্বামীর,
এই পৃথিবীতে এমন বেদনাদায়ক কথা
স্বামী আর শুনিনি।
তখনই বুঝে গেলো স্বামী—
🟥নারীকে কখনোই কঠোরভাবে
আয়ত্তে আনা যায় না,
ভালোবাসা আর সম্মানই পারে একজন নারীকে সবচেয়ে বেশি আপন করে তুলতে।🟥

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন