প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

সাঁথিয়ায় মাও. মতিউর রহমান নিজামীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ১১মে রোববার বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা
বলেন, ‘অনেকেই যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। কিন্তু বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না। যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। তার আগে সকল গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে এবং গণহত্যাকারীদের ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে।’

‘যুদ্ধাপরাধের বিচারের নামে যাদের হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে—তাদের হত্যা-পরিকল্পনায় জড়িত সকল কর্মকর্তা, সাক্ষী ও বিচারকদের বিচারের আওতায় আনতে হবে,।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এতে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী, মাওলানা আব্দুস সোবহানের ছেলে নেসার আহমেদ নান্নু, মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর, আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুর গাফফার খান, কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল বাসেত খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রমুখ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন