প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

কুড়িগ্রামে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ-২০২৫ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ১০ মে’২০২৫ইং শনিবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীতে বাছাইকৃত ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইনের সভাপতিত্বে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। উক্ত শুভেচ্ছা স্মারক প্রাপ্ত ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শামসুল আলম, কুড়িগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসাইন, কুড়িগ্রাম পুলিশ হাসপাতাল ও কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের ইনচার্জ মোঃ আকরাম হোসেন প্রমূখ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন