প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

পাবনায় বিস্ফোরক মামলায় আ’লীগের ৯ নেতা গ্রেপ্তার

ইউ বি টিভি ডেস্ক

পাবনার চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ আওয়ামীলীগ-নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বালুদিয়ার গ্রামের মো. সিরাজুল ইসলাম (৪৫), মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জবেরপুর গ্রামের মো. মকবুল হোসেন (৫৩), স্বেচ্ছাসেবকলীগ নেতা সারোড়া গ্রামের মো. জাকির হোসেন (৩৮), আওয়ামীলীগ নেতা পৌর সদরের বালুচর মহল্লার মো. আব্দুল ওহাব (৫৫), হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হোসেনপুর গ্রামের মো. আব্দুস সামাদ (৪৫), আওয়ামীলীগ নেতা মো. ছকির উদ্দিন (৫৫), আওয়ামীলীগ নেতা মো. আলতাফ হোসেন (৫২), ফৈলজানা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ছাত্রলীগ নেতা চকমরম গ্রামের মো. আজিজুল হক (২৫) এবং ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কুয়াবাসী গ্রামের মো. রবিউল ইসলাম রাসেল (৩৫)।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার (৮ মে’২৫) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসকল আসামীদের গ্রেপ্তার করা হয়। আসামী সিরাজুল একটি মারপিটের মামলার এবং অন্য গ্রেপ্তারকৃতরা চাটমোহর থানার ২টি বিস্ফোরক মামলার আসামী। শুক্রবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন