প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

১৭৫০ পিস ইয়াবাসহ রুহুল আমিন আটক

শাহাদাত হোসেন বাপ্পি স্টাফ রিপোর্টার

বান্দরবানের আলিকদম উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম রুহুল আমিন (৩৫), পিতা: সোনাই মাঝি। তাকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলিকদম থানার একটি বিশেষ দল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে রুহুল আমিনের বসতঘরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটকের পর রুহুল আমিনকে থানায় নিয়ে আসা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়।

আলিকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন