প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

কাক আর জলের কলসির গল্প

ইউ বি টিভি ডেস্ক

একদিন প্রচণ্ড গরম পড়েছে। এক পিপাসার্ত কাক অনেকক্ষণ ধরে জল খুঁজছে। অনেক উড়ে উড়ে অবশেষে সে একটা মাঠে পড়ে থাকা জলের কলসি দেখতে পেল।
খুশিতে কাকটা উড়ে গেল কলসির কাছে। কিন্তু হতাশ হয়ে দেখল, কলসিতে পানি আছে ঠিকই, কিন্তু জলের স্তর এত নিচে যে তার ঠোঁট পৌঁছাচ্ছে না।
কাক তখন চিন্তা করতে লাগল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এল। আশেপাশে ছোট ছোট পাথর কুড়িয়ে এনে সে একে একে কলসির মধ্যে ফেলতে লাগল। ধীরে ধীরে পাথরের জন্য জলের স্তর উপরে উঠতে লাগল।
শেষে পানি এতটাই ওপরে উঠে এল যে কাক সহজেই ঠোঁট ডুবিয়ে পানি খেতে পারল।

নীতিকথা:
বুদ্ধি আর ধৈর্য থাকলে, যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন