প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

মায়া

মতিয়ারা মুক্তা

ভেবেছি তার নাম দেবো ‘ মায়া ‘
কি অস্বাভাবিক চাহনি তার
কি তার কাছে টানার ক্ষমতা
দু ‘চোখের ইশারায় থুড়থুড়ে বৃদ্ধটাও
পেতে পারে হারানো যৌবন হয়তো
হয়তোবা
‘মায়া ‘নামটা তার সাথে একদম যায়
এক প্রেমময় আকুতি : ভ্রু পল্লবে
আমাকেও বানিয়েছিলো নির্দয় পাষাণ খুনী
অতঃপর ফেরারি আসামি হয়ে কাটিয়েছি দীর্ঘ যুগ
‘মায়া ‘সত্যিই তার মায়া ভরা মুখ
যেইবা দেখে আবেগে আপ্লুত হয়ে
নিবেদন করে যা খুশি তা-ই
‘মায়া ‘
মানে ভ্রম
মায়া কাটিয়ে দেখি
‘মায়া ‘তুমি আসলেই একটা মায়া।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন