হয়তো কোনো একদিন চারপাশের ভিড় পেরিয়ে আচমকা আপনার মনে পড়বে আমার কথা। খুঁজতে থাকবেন আমার মুখ। ডাকবেন আমার নাম ধরে। আর ঠিক তখনই খেয়াল করবেন, আপনাকে ছেড়ে দু’পা চলতে না পারা সেই আমিটি, আপনাকে কারণে অকারণে ভালোবাসার সেই আমিটি, সর্বস্ব উজাড় করে আপনাকে নিজের পৃথিবী বানিয়ে নেওয়া সেই আমিটি কবে যেন আপনার অজান্তে ক্লান্ত হয়ে, শান্ত হয়ে, ধীরে ধীরে নিঃশব্দেই হারিয়ে গেছে কোথাও একটা———

শামীমা ইসলাম বর্ষা 💕