প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

আমি তোমার আফসোস

শামীমা ইসলাম বর্ষা

নিজের মধ্যে মেলা পরিবর্তন
তোমার সাথে কথা না হলে চিল্লাচিল্লি করে ঝগড়া করা বন্ধ করে দিয়েছি।
ভালোবাসলে ও কিছু আসে না আবার ভালো না বাসলে ও কিছু আসছে যাচ্ছে না।
সকল আবেগ অনুভূতি নিয়ে নিজের কাছে ফিরে দেখলাম
তোমার দেয়া কষ্ট গুলো বুকের পাঁজরে ক্ষত সৃষ্টি করেছে অথচ নির্মল পরিচ্ছন্ন একটা হৃদয় তোমাকে দিয়ে ছিলাম।
তুমি তোমার কাছে ফিরে গেলে তারপর শূণ্যতা নিয়ে বললে,
তোমার কি যেন হারিয়ে গেছে খুঁজে পাচ্ছো না।
গভীর রাতে বুকের মধ্যে আচমকা ব্যথা হয় তোমার
শুনে বললাম গ্যাস্ট্রিকের ব্যথা ঔষধ খেয়ে নাও।
তুমি দীর্ঘশ্বাস ফেলে বললে,
তুমি ফিরে আসো——–

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন