প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

স্বর্ণের দামে নতুন রেকর্ড

ইউ বি টিভি ডেস্ক

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ঈদুল ফিতরের আগ মুহূর্তে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ।

শুক্রবার (২৮ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ দাম বৃদ্ধির ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। শনিবার (২৯ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, শনিবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে দাম পড়বে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন