প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সুন্দরবনে আগুন

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

কলমতেজীর পর এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালী এলাকায়।সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে সেখানে ছুটে যান বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী ক্যাম্পের গুলিশাখালীর বনের অভ্যন্তরে আগুন দেখা গেছে। আগুন দেখামাত্র সেখানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়েছে। তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। আমি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে পথে রয়েছি। পরিস্থিতি দেখে ও বুঝে পরে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, শনিবার কলমতেজী ক্যাম্পের যেখানে আগুন লাগে তা গুলিশাখালী ক্যাম্প এর কাছাকাছি। এখন সুন্দরবনের কলমতেজী ও গুলিশাখালী দুই পয়েন্টেই আগুন জ্বলছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন