মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাণীনগর থানা প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম। বিশেষ অতিথি ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান, তদন্ত মোসলেম উদ্দিন বসুনিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদারসহ অনেকেই।

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি