বড্ড অবুঝ ছিলেম আমি
প্রশ্ন করতে পারো কেন?
তবে তাই বলছি-
এতোটাই অবুঝ ছিলেম যে
তোমার মিথ্যে ভালোবাসা,
আজও আমি বুঝতে পারিনি।।
তোমার সেই মিথ্যে হাসি যে
মন ভুলানো গল্প ছিল,
তা আমি পড়তে পারিনি।
ভালোবাসার নামে তুমি-
যে ঘৃণা অর্পণ করেছিলে
তা আজও আমার মনে,
অবিরাম রক্ত ঝরায় বিষাদের।।
আজ এতোদিন পরে-
ভুল করে প্রশ্ন জাগে মনে
কেন আমি মনে হারিয়ে ছিলেম?
ভুল ভালোবাসায় তোমার সনে।
তার উত্তর খুঁজতে গিয়ে –
নিজেকে দোষি ভেবে আজও
উত্তরহীন রয়ে গেলেম আমি।।
সেই কবে ভুল ভালোবাসায়
নিজেকে হারিয়ে ছিলেম অজান্তে।
তারপর থেকে আর কোনোদিন
নিজেকে ভালোবাসতে পারিনি আমি।
কেমন করে পারি বা বলো?
আমি’তো নিজেকে হারিয়ে ফেলেছি
সেই প্রথম পলকের মিথ্যে লগনে,
মিথ্যে ভালোবাসার ভুল বন্ধনে।।

আরিফুর রহমান