প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

আমিত্ব

এ এস এম সাদেকুল ইসলাম

আমি, আর আমি, আমার, আর আমার, আমাদের
বলে আমিত্বের বড়াই করি,
আমরা কী নিজেকে প্রশ্ন করি
আমি কে? আমি কী?

মূলত আমি শুধুমাত্র মাতৃগর্ভে প্রবেশ করা এক ফোটা নাপাক শুক্র বিন্দু থেকে এসেছি। যা ইতিপূর্বে আমি কিছুই ছিলাম না। আমার কোনো শক্তি ও সামর্থ্যই ছিলো না।

আমি ঘুম থেকে শক্তিশালী হয়ে জেগে উঠলাম, অথচ কিছুক্ষণ আগেও আমি আমার অঙ্গ -প্রতঙ্গ নড়াচড়া করতেও পারছিলাম না।

আমি ও আমরা অসুস্থ হই, প্যারালাইসিস রোগে অবস হয়ে পড়ি,
ক্যান্সারে পঁচে যাই, জ্বরে কাতরাই,শারীরিক শক্তি হারিয়ে ফেলি। যৌনসক্ষমতা ক্ষীণ হয়ে বৃদ্ধ হয়ে যাই,জোয়ানি বিলিন হয়ে যায় অতঃপর আমরা অনর্থক হয়ে পড়ি।

আমার বর্তমান অবস্থা তো এমন যেনো পেট ভর্তি পায়খানা, নাপাকি মলমূত্র নিয়ে ঘুরে বেড়াই।
অনাগত দিনেও পরিনাম এমন যে হাড্ডি, চামড়া কীটপতঙ্গ খেয়ে ফেলবে।

পূণরায় উত্থিত হবো, হয় ভালো কর্মের ফলাফল ও প্রতিপালকের পরম অনুগ্রহে শান্তিময় বাসস্থান জান্নাত পাবো, আর বিফল মনোরথ হলে আগুনের লেলিহানে দগ্ধ জাহান্নাম, যা চরম ব্যর্থতার পরিনতি। তাহলে আমি আর আমি, আমার, আমার বলে, আমিত্বের বড়াই কেনো করি?

আমরা যে সবাই ক্ষণস্থায়ী, দুর্বল ও অক্ষম সৃষ্টি। অতএব আমিত্বের বড়াই করার কোনো অধিকার আমার নেই, কোনো সামর্থ্যই আমার নেই। না -কোনো সামর্থ্যই আমাদের নেই।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন