প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

চির অম্লান

মতিয়ারা মুক্তা

– তোমার হৃদয় বড় কত?
-বিশ্ব ভূমির জায়গা যত।
-দেবে কি ঠাঁই সে আসনে?
-পুড়তে হবে যে মহাশ্মশানে।
-ও আগুনে পুড়ে পুড়ে হতে চাই খাটি.
– ক্ষয় করতে পারবে নিজেকে আকাশ বাতাস মাটি?
-চৈতন্য জ্ঞান হবে কি আমার?
-অচৈতন্যে পুড়ে বারবার।
– হৃদয় যে হাহাকার মহাশূন্য
-শূন্যতাতেই আসে পূণ্য।
– শুনেছি তুমি মোহমন্ত্র?
-এটাই যে প্রেমের প্রথম যন্ত্র।
-তুমি নাকি প্রাচীর দেয়াল টপকাতে পারে না কেউ?
-প্রেমের জ্যোতি না পেলেই উঠে কি প্রেমের ঢেউ?
– শুনেছি তুমি হিংস্র ভারী দাওনা কাউকে ধরা?
-কে গো তুমি জানো আমায়, হৃদয় দিচ্ছ নাড়া?
– আমি এক গায়ের ছেলে গায়ে-গতরে খাঁটি!
– তুমি তো নও সাধারন যেন প্রেমের ঘাটি।
– অন্ধ বধির বোকা আমি গরিব হৃদজ্ঞানে।
-সদা সত্য প্রেম তুমি নিয়েছি তোমায় চিনে।
– রক্তক্ষত হৃদয় আমার তাইতো তোমাকে চাই.
-ক্ষমা করো হে যুবক আমি তো আমার নাই।
– কে নিয়েছে অমৃত তোমার অন্ত গভীর জ্যোতি?
– রুহুল আমার প্রেমের পরশ প্রভু সকল জ্ঞাতী।
– প্রভু তোমার, রুহুল তোমার যদি আমায় করে দান?
-তবে আমি তোমার হবো চির অম্লান, তবে আমি তোমার হবো চির অম্লান।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন