প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

একুশের গান

এবিএম কাইয়ুম রাজ

তোমাকে চাই বাংলার বুকে,
একুশে ফেব্রুয়ারির মুক্তি সুখে।
রক্তে রাঙানো ভাষার মাঠ,
শহীদের ত্যাগে অমর প্রভাত।

তোমাকে খুঁজি অক্ষরের মাঝে,
মায়ের ভাষার সুরের সাজে।
আবেগ মেশানো সেই উচ্চারণ,
বিজয় গাঁথার জয়গান সমান।

তোমাকে চাই শহীদের স্মৃতিতে,
শপথ বুকে অঙ্গীকার লিখিতে।
বাংলা আমার আত্মার কথা,
প্রাণের ভাষা, ভালোবাসার ব্যথা।

তোমাকে চাই শিশুর কণ্ঠে,
প্রথম শেখা মায়ের বর্ণে।
বাংলা বাঁচুক হৃদয়ের তালে,
গর্বের ভাষা থাকুক কালে কালে!

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন