প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ধন্য জীবন

আনোয়ারুল কবীর বাবলু

প্রথম এসেছিল আদম হাওয়া
ফুটিয়ে ছিল শান্তি সুখের ফুল
সেজদা করেছিল সকল সৃষ্টি
শুধু ইবলিশ করেছিল ভুল।

এসেছে বহু নবী রাসুল
ওলি আওলিয়া পীর
বিশ্ব জয়ি শাসক ছিল
খালেদ বীন ওয়ালিদের মত বীর।

ফেরাউন ছিল দেমাগ নিয়ে
নিজেই বলিত আমি খোদা
নমরোধ ছিল অহংকার নিয়ে
মারলো শেষে লেংড়া মশা।

অত্যাচারী রাবন ছিল
ধ্বংস করল কংশ
জুলুমবাজ হত্যাকারী অসুর ছিল
সেও একদিন হয়ে গেল ধ্বংস।

আসছ ভবে হেসে খেলে
কাটলো জীবন বেশ
যেতে হবে পরপারে
ধরা পড়লে সবই শেষ।

এই দুনিয়ার বাহাদুরি
তুচ্ছ জিনিস ভাই
জীবিত খুব অল্প সময়
বেঁচে থাকতে চাঁই।

যেতে হবে সবার একদিন
যাবার গাড়ি শূন্য
পূন্য জীবন গড়তে পারলে
আখের জীবন হবে তোমার ধন্য।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন