প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ সুজন বেপারী

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৪ খ্রিঃ মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর ) সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব ফাতেমা তুল জান্নাত মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। তিনি তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।

এছাড়াও সভায় মুন্সীগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যগণ বিস্তর আলোচনা করেন ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন