প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

দিঘলিয়ায় পান্তা উৎসব অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলায় বর্ণাঢ্য পান্তা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখ সকালে দিঘলিয়ার সেনহাটিতে অবস্থিত গ্রীন ভিউ পার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রবীর বিশ্বাস, সেকেন্ড অফিসার লিটন মন্ডল, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ও দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার স্টাফ রিপোর্টার ডা. সৈয়দ আবুল কাসেম, বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোল্লা মাকসুদুল ইসলাম, দিঘলিয়া গ্রীন লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক, সমাজসেবক ও সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রওশন আজাদ,দিঘলিয়া উপজেলা বিএনপি নেতা ও সমাজসেবক গাজী এনামুল হাসান মাসুম, সেনহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পলি আক্তার, আব্দুল হাই সোহেল, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি ও দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাধারণ সম্পাদক ও দৈনিক তথ্যের সাংবাদিক শামীমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মোঃ ইব্রাহিম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আজাদ, অর্থ সম্পাদক সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক জাহিদ হাসান, তথ্য সম্পাদক সোহাগ বিশ্বাস, কুদ্দুস মোল্লা, ইকবাল হোসেন, মোহাম্মদ মহসিন হোসেন, আহাদ গাজী, মেহেদী হাসান, রুবেল হোসেন, সোহেল সিকদার এবং ডা. ইমরান হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নববর্ষকে বরণ করে নিতে আয়োজিত এ পান্তা উৎসবে গ্রামীণ ঐতিহ্যবাহী পরিবেশে সাংস্কৃতিক পরিবেশনা ও বাঙালির চিরায়ত খাবারের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানটির আয়োজন করে দিঘলিয়া উপজেলা প্রেস ক্লাব। সার্বিক সহযোগিতায় ছিল দৈনিক আজকের কণ্ঠস্বর, দৈনিক আমার একুশ, দৈনিক প্রবহন এবং দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিন।
আয়োজকরা জানান, নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছিল।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন